
এছাড়া মতবিনিময় সভায় টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ আতিকুর রহমান করোনাকালীন পরিস্থিতির মধ্যেও প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন উদ্যোগ এর কথা তুলে ধরেন। তিনি এসময় বলেন, বর্তমানে সংসদ টিভিতে চলমান শিক্ষা কার্যক্রম সকল শিক্ষার্থীদের নিকট পৌছানো একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতু বন্ধন তৈরীর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন চলমান কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষকে কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজাউল করিম, সনাক সহ সভাপতি আবদুন নূর এবং সনাক এর শিক্ষা বিষয়ক উপ কমিটির সদস্য প্রকৌঃ আশরাফ উদ্দিন আহম্মদ। মতবিনিময় সভায় বক্তারা করোনাকালীন সংকট মোকাবেলায় শিক্ষা কার্যক্রমকে চলমান রাখা প্রসঙ্গে আলোকপাত করেন। তাঁরা করোনাকালীন শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকটে স্থানান্তর এবং স্থানান্তরীত শিক্ষার্থীদের পাঠদানের আওতায় নিয়ে আসার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি করোনাকালীন সময়ে পাঠদান পদ্ধতি এবং শিক্ষকবৃন্দের অনলাইন প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করা এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন।
এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা (উন্নয়ন), উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা, সনাক ব্রাহ্মণবাড়িয়া এবং টিআইবি’র বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মীবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি