
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পি.পি.এম এবং সভাপতি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র, জনাব মোঃ হেলাল উদ্দিন। সবার বক্তব্য ছিল উৎসাহ মূলক ঃ যে তোমাদের উদ্যোগ ভাল, এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি। তবে যেহেতু মাদক একটি মারাত্মক ব্যাধি। বিশেষ করে মাদক যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। মাদক এর বিরুদ্ধে দাড়াও। মাদক কে না বলুন। আর এই পথ শিশুদের পাশে দাড়ানো একটি মহৎ কাজ। তোমরা সবাই ছাত্র। তোমরাই পাড়বে। এগিয়ে যাও। ধন্যবাদ জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশকে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট ৬০জন স্বেচ্ছাসেবক ও ২২জন পথ শিশুর অংশগ্রহনে সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ পার্ক এ অনুষ্ঠানটি উদযাপন করেছে। উল্লেখ্য থাকে যে, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত ছিল এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শিল্পীগণের গানের তালে তালে নেচে গেয়ে উঠেছিল এই পথশিশুগুলি। তাদের চোখে মুখে ছিল আনন্দের বন্যা। উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন মোঃ তারেক আজিজ (রিপ্রেজেন্টিটিভ), শেখ সাদী আহম্মেদ (ভলান্টিয়ার ম্যানেজমেন্ট), কাজল চন্দ্র সূত্র ধর, মিরন ইসলাম, সোহান মিয়া, সামিউল মারুফ রেজা, তানভীর আরফীন, কাজী মাজহারুল ইসলাম সুজন সহ মোট ৬০জন স্বেচ্ছাসেবক।
বিঃ দ্রঃ জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার ৬০জন সেচ্ছাসেবক-ই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রেস রিলিজ