The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় আশার উদ্যোগে ভাসমান ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ২ হাজার ৩শ ভাসমান, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়। খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, আশার বিভাগীয় ম্যানেজার সাজিদুল ইসলাম চৌধুরী, জেলা ম্যানেজার গোলাম মোস্তফা প্রমূখ।

Exit mobile version