
ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ঘন্টায় আরও ৮জন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানায়।
সূত্র মতে, রোববার ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ৮জন পজিটিভ এসেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরের ২জন, আশুগঞ্জে ২জন, নাসিরনগর একজন, নবীনগরে একজন, আখাউড়ায় একজন ও সরাইল উপজেলায় একজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে।
এনিয়ে রোববার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্ত ১০০জন রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৬জন ও দুইজন মারা গেছেন।