The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বাড়ি জেলার আখাউড়া উপজেলার চর নারায়ণপুরে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন দুইজন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোপূর্বে আখাউড়ায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক নারী কুমিল্লা ইপিজেডে কাজ করতেন। এছাড়া এক বৃদ্ধ আক্রান্ত হয়েছেন । তার দুই সন্তানও কুমিল্লা ইপিজেডে কাজ করত। তাদের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনও আসেনি।

Exit mobile version