
অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দির মিথিলা জাহান নিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কসবার পানিয়ারূপের মারুফা আক্তার, সফল জননী নারী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের মাতা তুহুরা বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য বিজয়নগরের নূরপুরের মোছাম্মৎ চাঁদনি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক তাদের সবার হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন। এছাড়া তিনি উত্তরীয় পড়িয়ে দেন। পুলিশ সুপার নির্বাচিত জয়িতাদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন।