The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির কমিটি গঠন

শনিবর সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে এডঃ মোঃ আব্দুল মালেককে সভাপতি, মোঃ হাবিবুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, এ কে এম রেজাউল করিম ভূইয়া সমরাজকে সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রুহুল আমিন (বাবুল) কে সাংগঠনিক সম্পাদক, খন্দকার শাহনেওয়াজ সেলিমকে অর্থ বিষয়ক সম্পাদক, এস এম সানাউল্লাহ রতনকে দপ্তর সম্পাদক, মোছেনা আলীকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Exit mobile version