The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির ২৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির ২৭তম বার্ষিক সভা ২০১৭ বি.বাড়িয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ জহিরুল হক, আলহাজ্ব মোঃ নুরুল হক মাষ্টার (প্রতিষ্ঠাতা সহঃ সভাপতি), আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান, সমিতির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মিলন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ৭নং তালশহর পুর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল খালেক, কোষাধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিক, সদস্য মোঃ শামীম, মোঃ মমিনুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ওয়াহিদুল আলম, মোঃ বায়েছ উদ্দিন, মোঃ মোস্তফা কামাল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাসার।

Exit mobile version