
বুধবার সকালে নাসিরনগর-মাধবপুর সড়কের হরিনবেড় বাজারে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় শতশত নারী পুরুষের অংশগ্রহনে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আওয়ামীলীগ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেঃ অবঃ গোলাম নূরের সভাপতিত্বে সাংবাদিক মোঃ আলী আশরাফের পরিচালনায় বক্তব্য রাখেন হরিপুুর আওয়ামীলীগের সভাপতি ফারুক আহাম্মেদ, বিশিষ্ঠ মুরব্বী হাজ্বী ময়ধর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হীরালাল দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় দাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি দুলাল খা, ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক সেলিম মিয়া, সমাজসেবক অয়দর আলী, শিক্ষক অনুকূল চন্দ্র দাশ, ইউপি সদস্য রেনু মিয়া, লাল খা পাঠান, আবদুর রউফ, ফিরোজ আলী, শিক্ষক হীরালাল দাশ, সাংবাদিক আলী আশরাফ, সৈয়দ মেম্বার, মাহফুজ মেম্বার, সৈয়দ মিয়া, হুমায়ুন কবির ও তাজু মেম্বার প্রমুখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা ইউপি নির্বাচনকে সামনে রেখে ফারুক আহমেদের বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ করেন। তারা বলেন যড়যন্ত্রমূলক ভাবে তার পিতাকে যুদ্ধাপরাধী হিসেব প্রচার করা হচ্ছে। যা কোনভাবে সত্য নয়। বক্তারা কতিপয় মহল কর্তৃক বিভিন্ন মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ, নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহবান জানান।রিয়াসাদ আজিম