The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু (ভিডিও)

সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। পৌর এলাকার কলেজপাড়া এলাকার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী উপ-পরিদর্শক মো. বাবুল জানান, ১২টার দিকে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে অজ্ঞাত ওই যুবক কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

 

Exit mobile version