
তিনি শনিবার সকালে শহরের থানার ঘাট থেকে নৌকায় উঠে কান্দিপাড়া, মৌলভীপাড়া, কাজীপাড়া সহ খালটির বিভিন্ন পয়েন্ট পরিদর্শণ করেন।
পরিদর্শনকালে তিনি মৃতপ্রায় খালটির বেদখল হয়ে যাওয়া বিভিন্ন অংশ পুণরুদ্ধার করে স্বভাবিক গতি ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আলম, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আয়কর উপদেষ্টা জহিরুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদ সদস্য হাজী মোঃ বাবুল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের হাবিবুল্লাহ্ বাহার, সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এম এইচ মাহবুব আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হালিম শাহ লিল মিয়া, পৌর কাউন্সিলর শাহ মোঃ শরীফ ভান্ডারী, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।