
গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সকলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি চ্যানেল আই প্রতিনিধি মনজুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার নবগঠিত সাংবাদিকদের সংগঠন ও সদস্যদের জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি।
সহ সভাপতি বাংলা টিভির প্রতিনিধি আল আমীন শাহীন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন সহসভাপতি আ ফ ম কাউসার এমরান (মাইটিভি), যুগ্ম সম্পাদক সেলিম পারভেজ (দীপ্ত টিভি), যুগ্ম সম্পাদক জহির রায়হান (জিটিভি),কোষাধ্যক্ষ মোঃ আশিকুল ইসলাম (বাংলাভিশন), দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুর রহমান পায়েল (আরটিভি),তথ্য ও প্রযুক্তি সম্পাদক জালালউদ্দিন রুমি (একাত্তর টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর মোঃ শাহীন (একুশে টিভি),কার্যকরী সদস্য মো. শফিকুল ইসলাম (যমুনা টিভি),কার্যকরী সদস্য ইসহাক সুমন (এটিএন বাংলা), সদস্য এটিএন নিউজের পূর্বাঞ্চল ব্যুরো প্রধান পিযুষ কন্তি আচার্য, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, সময় টিভি ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, মোহনা টিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি আল মামুন, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী ও ডিবিসি জেলা প্রতিনিধি খন্দকার রায়হান বিজয় টিভির প্রতিনিধি আনোয়র হোসেন উজ্জ্বল সহ টেলিভিশনে কর্মরত চিত্র সাংবাদিকবৃন্দ।