
তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপর স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানায়, মহান মে দিবস উপলক্ষে গতকাল সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।