The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাডিয়ায় আশা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র ব্রাহ্মণবাড়িয়া (ভাদুঘর) জেলার উদ্যোগে সংস্থার জেলা কার্যালয়ে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও কর্মীদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আশা ব্রাহ্মণবাড়িয়া(ভাদুঘর) জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক জনাব মোঃ ইউনুচ আলী শেখ, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া এর নির্বাহি পরিচালক ও এনজিও সমন্বয়কারী জনাব এস.এম. শাহিন, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থা এর জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম সেরনিয়াবাদ, সিনিয়র অফিসার মেজবাহ উদ্দিন, আশা’র আরএম জনাব মোঃ এনামুল হক খান, আরএম (এগ্রি) জনাব আবু বক্কর সিদ্দিক, শিক্ষা অফিসার আশিকুল্লাহ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব, মোঃ হুমায়নু কবির, সাপোর্ট ইঞ্জিনিয়ার হরিধন বর্মন, আবু ইছা, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ জিয়াউর রহমান ও ব্রাঞ্চের অন্যান্য কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত দোয়া মাহফিলে আশা’র কর্মীসহ দেশবাসী সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় এবং আশার কর্মীদেরকে সততা রক্ষা করে দেশবাসী সেবা করার জন্যে মাহান আল্লাহ তায়ালা করুনা প্রার্থনা করা হয়।প্রেস রিলিজ

Exit mobile version