The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার নতুন ওসি খাইরুল আলম

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলম।
সোমবার (২১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সদর মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া ডিএসবিতে (জেলা বিশেষ শাখা) কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খাইরুল আলমকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশে সদর মডেল থানার বর্তমান ওসি মো. শহিদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে লাইনওআর (লাইন অফিসার) শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Exit mobile version