
ঘোষিত ফলাফল থেকে জানা যায়, বিল্লাল মিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক এই মেয়র চশমা প্রতীকে পেয়েছেন ৪৯০ ভোট। আনারস প্রতীকে ১৩৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়।
জেলার ৬টি সংসদীয় আসন, ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ গঠিত। চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট ভোটার ১ হাজার ৩৮৪ জন।
এর মধ্যে রয়েছে নাসিরনগর উপজেলায় ১৭১ জন, সরাইল উপজেলায় ১১৯ জন, আশুগঞ্জ উপজেলায় ১০৪ জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৬১ জন, বিজয়নগর উপজেলায় ১৩০ জন, কসবা উপজেলায় ১৪৬ জন, আখাউড়া উপজেলায় ৮১ জন, নবীনগর উপজেলায় ২৮৮ ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৮৪ জন ভোটার।
২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহণের পর এক বছর পূর্ণ হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to print (Opens in new window) Print
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn