The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে মন্টু

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সাধারণ সম্পাদকের দাফতরিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব অর্পণ করেন।

মাহাবুবুল বারী চৌধুরী মন্টু ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

পত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের সিসিরাজ হসপিটালে চিকিৎসাধীন থাকবেন।

Exit mobile version