
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত উপদেষ্টাগণ ও সকলের মতামতের ভিত্তিতে সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার ‘হাসান বি-বাড়িয়া এন্টারপ্রাইজ লিমিটেড’ এর ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ খায়রুল হাসানকে সভাপতি ও মোঃ ছানাউল্লাহ রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বৎসরের জন্য ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নবাগত কমিটির নেতৃত্বের সফলতা কামনা করেন। বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি পূর্বের ন্যায় সমিতির সকল কার্যক্রমকে আরো বেগবান করবেন এবং সমিতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করবেন।
সভার শুরুতেই সমিতির সকল প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকপ্রস্তাব গ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আহসান কবির জুয়েল। (প্রেস বিজ্ঞপ্তি)
ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
