মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব (প্রতীক: আপেল)-এর মনোনীত প্রার্থীরা আজ দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন—
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা) আসনে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, জেলা যুগ্ম আহ্বায়ক (ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা);
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে মাঈনউদ্দিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব;
ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে শেখ হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক;
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এডভোকেট রাফি উদ্দিন, সাধারণ সম্পাদক, আখাউড়া উপজেলা শাখা;
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে মোহাম্মদ আশরাফুল হক, জেলা যুগ্ম আহ্বায়ক;
এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলা) আসনে মোঃ হাবিবুর রহমান, জেলা যুগ্ম আহ্বায়ক।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ, জেলা নেতা নিজাম উদ্দিন, আজাদুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনার কথা তুলে ধরে নেতারা বলেন, “নতুন জীবন, নতুন রাজনীতি—সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত হলেই নিরাপদ জীবনের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।”
নেতৃবৃন্দ আরও বলেন, প্রচলিত একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি পরিহার করে সর্বজনীন মানবতার রাজনীতির পথে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
“নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই”—এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে আপেল প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান তারা।
