The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় একটি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন গজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি করে ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। পুলিশের দাবি, এসব জিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আনা হয়েছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া এলাকার মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) এলাকার মো. সুরুজ মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা জিরা ও ট্রাক বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Exit mobile version