The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহসড়কের সদর উপজেলার সুলতানপুর বাসস্ট‌্যান্ড এলাকায় পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়। আটক মো. নূরে আলম (৩০) জেলার কসবা উপজেলার চন্ডিদ্বার এলাকার মো. রুশন আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহসড়কের সদর উপজেলার সুলতানপুর বাসস্ট্যান্ডের ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ তাকে আটক করা হয়। পরে তার পিকআপভ্যান তল্লাসী করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version