The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

award-freedomডেস্ক ২৪:: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামছুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ। সংবর্ধনা অনুষ্ঠানে ৩৬ জন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

Exit mobile version