The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগকর্মী ওয়াসিম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী মাসুদুর রহমান ওয়াসিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পীরবাড়ি এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াসিম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী। তিনি শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় নেওয়া হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণায় তিনি সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version