The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকে ঘিরে যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল, ট্রাফিক আইনে ৩১ মামলা

নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (৭ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
চেকপোস্ট তল্লাশি চলাকালীন ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে প্রসিকিউশন দাখিল করা হয় এবং তাৎক্ষনিক বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ও রেজিস্ট্রেশন বিহীন ২৮ টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে ট্রাফিক আইনে ৩১ টি প্রসিকিউশন দাখিল করা হয়। মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
নির্বাচনে নাশকতা ঠেকাতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারিসহ জননিরাপত্তা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version