The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় নবযাত্রা বন্ধু পরিষদের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গণেশ পূজা উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। শহরের হালদারপাড়ায় শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ পূজার আয়োজন করেছে নবযাত্রা বন্ধু পরিষদ।
আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ২৮ শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে শ্রীশ্রী গণেশ পূজারম্ভের মধ্য দিয়ে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি প্রদান। এরপর দুপুর ১২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬:৩০মিনিটে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।পরিবেশনায় থাকবে আনন্দ সংঘ। রাত ৮ টা ৩০ মিনিটে সন্ধ্যা আরতি।রাত ৯ টায় নৃত্যাঅনুষ্ঠান এবং রাত ৯টা ১৫ মিনিটে আবারো শুরু হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় থাকবে টিম আনন্দময়ী।
দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন শেষে রাত ১০টা ৩০ মিনিটে আবারও মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের দান সাদরে গ্রহণ করা হবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠানসূচিতে পরিবর্তন আনা হতে পারে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পূজা কার্যক্রম সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
Exit mobile version