২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল, বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা যুবদলের সহসভাপতি নাসির ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিশন ভূঁইয়া, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন,
জেলা ছাত্রদল নেতা সারিজুল ইসলাম, আজিজুল খন্দকার, রাব্বি পাঠান, সালমান ফারসি, সরকারি কলেজ ছাত্রদল নেতা হিরু খন্দকার এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি তামিম ও সাধারণ সম্পাদক নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি সঞ্চালনা করেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয় জিমি। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শহীদদের আদর্শ ও জুলাইয়ের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
