The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি মো. আবদুন নূর এবং ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি জালাল উদ্দিন রুমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কালবেলা সংবাদপত্র জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে। দেশ ও জনগণের কল্যাণে পত্রিকাটির সাংবাদিক ও কর্তৃপক্ষ দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজিজুর রহমান পায়েল, কার্যনির্বাহী সদস্য আশেক মান্নান হিমেল ও মেহেদী নূর পরশ, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, মাইটিভির জেলা প্রতিনিধি নূরুল আরাফাত, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, চিত্র সাংবাদিক জয় আহমেদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
Exit mobile version