The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির জেলা স্বাস্থ্য ও পরিবেশ বিভাগ। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ। সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী।
বক্তারা বলেন, নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। তারা নির্ধারিত স্থানে ময়লা ফেলা, ড্রেন ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সম্ভাব্য জনপ্রতিনিধিদেরও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা তদারকি এবং নাগরিক সেবার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
**”নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন দেশ গড়ি”** প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে জেলা নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, প্রকাশনা সম্পাদক মুফতি কবির হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাব্বির মুন্সী, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মো. ছায়েদ মিয়া এবং উপ-সম্পাদক মো. ইরন মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীরা জেলা মডেল মসজিদ চত্বর ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
Exit mobile version