
বাকী ৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, সহ-সভাপতি পদে একাত্তুর টিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, কার্যকরী সদস্য-১ পদে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল ও কার্যকরী সদস্য-২ পদে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ। ফলাফল ঘোষনা শেষ হওয়ার সাথে সাথে ক্লাবজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জয়ী ও বিজিত প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন। পরে নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করানো হয়। নব নির্বাচিত নেতৃবৃন্দ শহরের শেরপুর কবরস্থানে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রয়াত সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রয়াত রিয়াজ উদ্দিন জামির কবর জিয়ারত করে ফুলেল শ্রদ্ধা জানান। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আখাউড়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, জেলা নির্বাচন অফিসের হিসাব সহকারী আশরাফ উদ্দিন, আখাউড়া উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ আজগর আলী ভুইয়া ও সদর উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন চৌধুরী।
এর আগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিগত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান। এ সময় সভায় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রয়াত সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রয়াত রিয়াজ উদ্দিন জামির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনটির বিভিন্ন কার্যক্রমসহ বিগত সময়ের বিভিন্ন আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। এ সময় নির্বাচন কমিশনার জাবেদ রহিম বিজন, সহযোগী নির্বাচন কমিশনার বাহারুল ইসলাম মোল্লা ও পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আ,ফ,ম কাউসার এমরানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জুন মাসে টিভি সাংবাদিকদের এই সংগঠন প্রতিষ্ঠা হয়। গত ২৫ শে অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।