
ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০১২ সাল থেকে এ ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে দি ব্যাংকার কর্তৃক তালিকাভুক্ত বিশ্বের ১০০০ শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রেখেছে। ইসলামী ব্যাংকের বিগত বছরের সর্বোচ্চ পারফরমেন্স মুল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যের খ্যাতনামা আর্থিক ম্যাগাজিন দি ব্যাংকার এ স্বীকৃতি প্রদান করে। ১৯২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের অর্থনৈতিক ইন্টেলিজেন্স ও ব্যাংকিং খাতের উন্নয়নের উইনডো হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স কমিউনিটির তালিকাভুক্তির ক্ষেত্রে গত ৯০ বছর যাবৎ কাজ করছে দি ব্যাংকার।
২০১৬ সালে ইসলামী ব্যাংক “দ্য বেস্ট ম্যানেজ্ড ব্যাংক ইন বাংলাদেশ” মর্যাদা লাভ করেছে। এ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান “দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এচিভমেন্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। ইসলামী ব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীআহভিত্তিক ব্যাংক হিসেবে তিন দশক ধরে বহুমাত্রিক সক্ষমতার সাথে ব্যবসায় পরিচালনা করে যাচ্ছে। যার স্বীকৃতি হিসেবে এ ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক বিখ্যাত সংগঠনের নিকট থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে।