
ফেসবুক-ভিত্তিক সংগঠন ‘বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে’র উদ্যোগে জেলা পুলিশ লাইনসে প্রতিবন্ধীদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ‘ডুয়িং সামথিং ডিফারেন্ট ফর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের নিয়ে কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, খেলাঘর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, রাজনীতিবিদ কমরেড নজরুল ইসলাম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংবাদিক জাবেদ রহিম বিজন, উজ্জল চক্রবর্তী, বিশ্বজিৎ পাল বাবু, মো. শফিকুল ইসলাম, জুয়েলুর রহমান প্রমুখ। বিকেলে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়।