The voice of Brahmanbaria || Local news means the world is

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের ন্যাক্কার জনক তল্লাশির নামে অন্যায় ও অযৌক্তিক ভাবে বেগম খালেদা জিয়াকে মানসিক ভাবে বিপর্যস্ত করার হীন উদ্দেশ্যের প্রতিবাদে সোহ্্রাওয়ার্দী উদ্যানে, উদ্দেশ্যে মূলকভাবে বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দেয়ার প্রতিবাদে, বৃহস্পতিবার ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে কেন্দ্রিয় বিএনপি।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় উক্ত বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন।প্রেস রিলিজ

Exit mobile version