
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ আরজু। স্বাগত বক্তব্যে তিনি বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নে জনসাধারণের অংশগ্রহণ না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমেই উন্নয়ন সাধিত হয়। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে ইউনিয়ন পরিষদের সাথে জনগণের সুুসম্পর্কের সেতুবন্ধন তৈরী হবে এবং ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
সভায় বুধল ইউনিয়ন পরিষদের প্রাক বাজেট পরিকল্পনা উপস্থাপন করেন ইউপি সচিব সুমন পারভেজ।
ওয়ার্ড সভায় মুক্ত আলোচনায় উপস্থিত জনসাধারণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার, কালভার্ট নির্মাণ এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী বাজেট পরিকল্পনায় অন্তর্ভূক্তির জন্য দাবী জানান। সভায় আরও বক্তব্য প্রদান করেন স্বজন সদস্য মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ০২ নং বুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক জনসাধারণের দাবিসমূহ ইউনিয়ন পরিষদে উত্থাপন এবং বাজেটে প্রস্তাবিত চাহিদাগুলো অন্তর্ভূক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।প্রেস বিজ্ঞপ্তি