The voice of Brahmanbaria || Local news means the world is

বুধল ইউনিয়ন পরিষদে ০৪ নং ওয়ার্ডের ওয়ার্ড সভায় প্রাক বাজেট আলোচনা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ড এর আয়োজনে ২০১৯ – ২০২০ অর্থবছরের বাজেট প্রনয়ণকে সামনে রেখে প্রাক বাজেট আলোচনার জন্য ২৩ এপ্রিল ২০১৯ তারিখ ০৪ নং ওয়ার্ডের জনগণের অংশগ্রহণে ছাতিয়ান গ্রামে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি আবদুন নূর। স্বাগত বক্তব্যে তিনি বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাজেট প্রণয়নে জনসাধারণের অংশগ্রহণ না থাকলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমেই উন্নয়ন সাধিত হয়। তিনি আরও বলেন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে ইউনিয়ন পরিষদের সাথে জনগণের সুুসম্পর্কের সেতুবন্ধন তৈরী হবে এবং ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
সভায় বুধল ইউনিয়ন পরিষদের প্রাক বাজেট পরিকল্পনা উপস্থাপন করেন ইউপি সচিব সুমন পারভেজ।
ওয়ার্ড সভায় মুক্ত আলোচনায় উপস্থিত জনসাধারণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার, কালভার্ট নির্মাণ, এবং সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী বাজেট পরিকল্পনায় অন্তর্ভূক্তির জন্য দাবী জানান। সভায় আরও বক্তব্য প্রদান করেন স্বজন সদস্য মোঃ শহিদুল ইসলাম এবং ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মুহিবুর রহমান।
ওয়ার্ড সভার সভাপতি এবং ইউপি সদস্য আব্দুল হাকিম জনসাধারণের দাবিসমূহ ইউনিয়ন পরিষদে উত্থাপন এবং বাজেটে প্রস্তাবিত চাহিদাগুলো অন্তর্ভূক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version