The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা ইসমাইল সিরাজী আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও আড়াইসিধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল সিরাজী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাগমারা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন।

আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, ইসমাইল সিরাজী দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাজ জোহর আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে আড়াইসিধা উত্তরপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এদিকে আলহাজ্ব মো. ইসমাইল সিরাজীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, আশুগঞ্জ প্রেসক্লাব, আড়াইসিধা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি গভীর সববেদনা জানিয়েছেন তারা।

Exit mobile version