
এক বিবৃতি পৌর মেয়র নায়ার কবীর বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীদের কল্যাণে দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আল মামুন সরকার। তারই স্বীকৃতি স্বরূপ তিনি আজ সুইড বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বুদ্ধিপ্রতিবন্ধীদের কল্যাণের উজ্জ্বল মুখ। তিনি সমাজসেবায় ও প্রতিবন্ধিদের কল্যাণে আগামীতে আরো ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করবেন। আমি তাঁর সর্বাঙ্গীন সুস্থতা ও সফলতা কামনা করছি।
