The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খানকে মরণোত্তর সম্মাননা

ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খানকে মরণোত্তর সম্মাননা জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শুক্রবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ সময় পরিবারের পক্ষে সম্মাননা পদক গ্রহণ করেন আব্দুল মালেক খান এর ছোট ছেলে আমরা মুক্তিযোদ্ধা সন্তান আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক বাকের আহমেদ খান। এ ধরনের সম্মাননায় মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা গর্বিত বলে জানিয়েছেন আব্দুল মালেক খান এর বড় ছেলে এড. বশির আহমেদ খান।

Exit mobile version