The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা আবু দাউদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

daaaaaudddd

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক
পৌরসভার কান্দিপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যনির্বাহী সদস্য মোঃ আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দরা উল্লেখ করেন মহান মুক্তিযুদ্ধে আবু দাউদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দৈনিক তিতাসকণ্ঠ পরিবারের শোক
পৌরসভার কান্দিপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক তিতাসকন্ঠ’র সম্পাদক সৈয়দ মিজানুর রেজাসহ তিতাসকণ্ঠ’র পরিবার। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Exit mobile version