The voice of Brahmanbaria || Local news means the world is

বীর মুক্তিযোদ্ধা আজহারুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল হকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর বিকালে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুর (সোয়ান’র) কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে আব্দুল আল-বাকের এর সভাপতিত্বে তারভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীল মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন মিনু, সাবেক উপ-সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি ছিলেন, গোকর্ণ ইউনিয়নের ইউপি পরিষদের চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল, সোয়ানের উপদেষ্টা বশির ¦াল হেলাল, শিক্ষানুরাগী মারুফ আলী মাষ্টার প্রমুখ।বক্তব্য রাখেন, সোয়ানের আজীবন সদস্য এড. মহিউদ্দিন মহিদ, শিক্ষক জালাল আহমেদ

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক ছিলেন একজন সূর্য সন্তান। ৭১ সালে মহান মুৃক্তিযোদ্ধের সময় নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন। তাঁর জীভনাদর্শ থেকে দেশাত্মবোধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। পরে মাজহারুল হকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জসিম উদ্দিন ভূইয়া।

Exit mobile version