The voice of Brahmanbaria || Local news means the world is

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের শাহাদৎ বার্ষিকীতে পরিবারের পক্ষে দোয়া

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামালের ৪৬ তম শাহদাৎ বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়ায় সমাধিস্থলে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অবস্থিত এই বীর সন্তানের সমাধি চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল ফাউন্ডেশনের পক্ষে দোয়া মাহফিলে তাঁর ছোট ভাই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যসহ ফাউন্ডেশন নেতৃবৃন্দ অংশ নেয়।
দোয়া মাহফিল ও অালোচনা সভায় সভাপতিত্ব করেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবির নোমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে অালোচনা করেন
ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. অারিফ মিয়া, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দরুইন গ্রামের বাসিন্দা মানিক মিয়া, ইব্রাহিম মিয়া ও অাব্দুল লতিফ প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বীরশ্রেষ্ঠ’র ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, দরুইন গ্রামে সমাধিস্থলে যাওয়ার রাস্তাটি নাজুক, যা অত্যন্ত দু:খজনক। এলাকাবাসীসহ অামরা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে অাসছি। একজন বীরশ্রেষ্ঠের সম্মানার্থে সরকারের সংশ্লিষ্ট মহলের উচিত দ্রুত রাস্তাটি সংস্কার করা।
Exit mobile version