The voice of Brahmanbaria || Local news means the world is

বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আসর

FB_IMG_1465391554732
বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আসর মসজিদে নববীতে, আরব নিউজ সুত্রে জানা যায় প্রতিদিন এখানে প্রায় ২,৫০,০০০ হাজার যিয়ারত কারিদের জন্য ইফতারের আয়োজন করেন মদিনার বিত্তবানরা।

শত বছরের এই ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের প্রতিযোগিতা শুরু হয়। মসজিদে নববীর রাস্তায় রাস্তায় শিশুরা দাঁড়িয়ে যায় ইফতার নিয়ে। প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতারের পরিবেশনের প্রস্তুতি।

সাধারণত মসজিদের ভিতর খেবচা (সৌদিআরবের জাতীয় খাবার) প্রবেশ করতে দেয়া হয় না, খাবারের মধ্যে থাকে, খেজুর, লেবান, টক দহি, শরবত, ফল, লাচ্ছি, রুটি, চা, কফি, গাহওয়, আর তৃষ্ণা নিবারনে থাকে জমজমের পানি। আর মসজিদের বাহিরের ময়দানে থাকে খেবসা (সৌদিআরবের জাতীয় খাবার) সহ উপরোক্ত আইটেম গুলো।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নবী প্রেমীদের আপ্যায়নে দুপুর থেকে শুরু হয় ইফতার বানানোর কাজ, কেউ নিজ বাড়ীতে, কেউ রেস্টুরেন্ট থেকে ইফতার বানিয়ে পরিবেশন করেন। তবে এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরাও পিছিয়ে নেই।

সূত্রঃ- আরব নিউজ

Exit mobile version