The voice of Brahmanbaria || Local news means the world is

বিশিষ্ট সমাজসেবক এলেম খান খাদেমের ইন্তেকাল

elam-khanআখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান খান খাদেমের ছোট ভাই খরমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক নিয়াজ মোহাম্মদ খান খাদেম (এলেম খান) (৭৫) গত শুক্রবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ গতকাল শনিবার বাদ জোহর খরমপুর শাহ পীর কেল্লা শহীদ (রহঃ) মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমের লাশ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

Exit mobile version