The voice of Brahmanbaria || Local news means the world is

বিভিন্ন কর্মসূচিতে ঐতিহাসিক ছয়দফা দিবস পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ

ঐতিহাসিক ৭ জুন ছয়দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামীলীগ এসব কর্মসূচী পালন করে। বুধবার সকাল ৮ টায় শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন, বিজয়নগর উপজেলা সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া ও সদর উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক সগীর আহমেদ।

Exit mobile version