The voice of Brahmanbaria || Local news means the world is

‘বিটিজেএ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বিদায়ী সংবর্ধনা

সদ্য বিদায়ী ব্রাহ্মণবাড়িয়ার জননন্দিত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আবেগঘন মূহুর্তের মধ্য দিয়ে তাকে বিদায় দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন দে।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের পূর্বঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, আইসিটি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য মেহেদী নূর পরশ, এখন টিভির স্টাফ রিপোর্টর আজিজুল আলম সঞ্চয় প্রমূখ। বক্তারা, ৫ই আগস্টের পর পরিবর্তীত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জেলার সার্বিক কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের বিচক্ষণতার ভূয়ষী প্রশংসা করেন এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় জেলা প্রশাসকের ইতিবাচক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বক্তারা গুনী এই জেলা প্রশাসকের কর্মময় জীবনের সফলতা, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সংবর্ধনার উত্তরে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলার মূলধারার সাংবাদিকরা অনেক মেধাবী ও বিচক্ষণ। তারা জেলার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সব সময় তাদের কলম ধরতে দেখেছি। আমি আমার অবস্থান থেকে যতটুকু পরেছি তাদের পাশে থেকে দেশ ও জনস্বার্থে কল্যাণকর সবকিছুই করেছি। কর্মকালীন সময়ে এই জেলার সাংবাদিকদের কাছ থেকে যেই সহযোগীতা ও ভালোবাসা পেয়েছি তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, যে আত্মার সম্পর্কের সেতু বন্ধন হয়েছে তা চিরকাল বজায় থাকবে।

আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। পরে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য সকল টেলিভিশনের সাংবাদিকবৃন্দসহ চিত্র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version