The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নরগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নরগরে মঙ্গলবার বিকেলে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের মাঠে বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

উদ্বোধনী খেলায় এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, উপজেলা আওয়ামীলী সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার (টুনি), বাবুল আক্তার, কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী হারিছুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আর্শাদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় চম্পকনগর স্কুল এন্ড কলেজকে ট্রাইবেকারে ৩-২ গোলে পূর্বাচল কলেজ পরাজিত করে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ শফিকুল ইসলাম কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

Exit mobile version