The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর উপজেলা জাসদের কমিটি গঠিত

811px-জাতীয়_সমাজতান্ত্রিক_দল_-_জাসদ.svg

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বিজয়নগর উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিজয়নগরে জেলা জাসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান খান (ওমর) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ইয়াকুব আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি হোসাইন আহম্মদ তফসির, আখাউড়া জাসদের জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় বিজয়নগর উপজেলার জাসদ সমর্থিত লোকজন উপস্থিত ছিলেন। সকলের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুর রহমান খান (ওমর)কে সভাপতি ও প্রবীর চৌধুরী রিপনকে সাধারণ সম্পাদক করে উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা জাসদের নেতৃবৃন্দরা। এ সময় জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ বলেন, আজকে সময় এসেছে এদেশ থেকে জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাস নির্মূলের। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

Exit mobile version