
তবে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলায় ইদন মিয়ার দোকান ও তৌহিদ মিয়ার স্টলকে ৩০০০/- টাকা জরিমানা করা হয় এবং হরসপুর বাজারে সালমা স্টোর কে মূল্য তালিকা না থাকায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন। এব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান, সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলায় ২ দোকানী ৩ হাজার টাকা ও দ্রব্য মুল্যের চার্ট না থাকায় এক দোকানীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন এবং ফার্মেসী সহ কাঁচামাল, মুদি দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রাখতে সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।