
করোনা পরিস্তিতে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রেখে জনসমাগম করার অভিযোগে আমতলি বাজারের ২ দোকানিকে রোগ সংক্রামক আইন প্রতিরোধ,নির্মুল ও নিয়ন্ত্রন আইন লংগনের অপরাধে ১৫শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার জানান, উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এসময় ২ টি দোকান সরকারী আদেশ অমান্য করে খোলা রাখার অপরাধে জরিমানা করা হয়।