The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত-৩ আহত-৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দ্রুতগামী ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।

শনিবার দুপুর ১২.৩০টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছে আরো তিনজন যাত্রী।

নিহতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মৃত মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মৃত মইজ উদ্দীনের ছেলে মিনাল উদ্দিন (৬৫) ।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা মিনাল উদ্দিন নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

গুরুতর আহত ৪ জনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তা রায় চৌধুরী আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।

আহত বাকী তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০) ও জুম্মান (২৮)।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version