
জানা যায়, বেলা ১২ টায় তার বাড়ির পার্শ্ববর্তী মোহন মিয়ার ঘরের তীরের সাথে গলায় ওড়নায় ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন লাশ নামিয়ে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের আত্নীয় স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোঃ তোফাজ্জল হোসেন জানান, দুপুর ১.১০ মিনিটে খাদিজাকে এখানে নিয়ে আসে এবং চেক করে দেখা যায় সে পূর্বেই মারা গিয়েছে। তার গলায় ফাঁসির চিহ্ন রয়েছে। এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।